বার্তা বিভাগ
২৯ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই: অজিঙ্কা রাহানে

পাকিস্তান কি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে? পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণার পরও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য নিশ্চিত, পাকিস্তান বিশ্বকাপে খেলবেই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই।

 

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা জানা যাবে আগামীকাল অথবা আগামী সোমবার। গত ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

 

হার্শা ভোগলে মনে করেন, পাকিস্তান শুধু কোলাহল সৃষ্টির জন্যই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজে হার্শা বলেছেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে।’

 

হার্শা যোগ করেন, ‘এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি—তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’

 

ভারত–পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি। এই ম্যাচে দর্শক থেকে স্পনসর—সবার আগ্রহই বেশি থাকে। বিশ্বকাপে এই ম্যাচটি না হলে আইসিসির আয় কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। হার্শা অবশ্য বলছেন, পাকিস্তান বিশ্বকাপে না এলে কেউ তাদের অনুরোধ করবে না, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে—এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’

 

একই অনুষ্ঠানে রাহানে এর আগে বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’

 

পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের কথা এসেছে মূলত বাংলাদেশ দলকে কেন্দ্র করে। ভারতে নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বাংলাদেশ তাতে রাজি না হওয়ায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বিসিবিকে জানায় আইসিসি।

 

এ বিষয়ে পিসিবির প্রধান নাকভি ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেন। এরপর শুক্র বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১০

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১১

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

১২

রোজেলা ফুলের পানীয় – এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

১৩

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া

১৪

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

১৫

উদ্বোধন হলো পুরান ঢাকার কিল্লার মোড়ে, লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

১৬

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি

১৭

হাসপাতালের রোগীও দুর্বৃত্তকারীদের কাছে নিরাপদ নয় , উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

১৮

ঈদ পুনর্মিলনী ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হাজারীবাগে

১৯

বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল

২০