বার্তা বিভাগ
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে নামার নির্দেশ দিয়েছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে শেহবাজ শরিফ জানান, বহুপাক্ষিক আলোচনার ইতিবাচক ফলাফল এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

 

তিনি লেখেন, ‘ক্রিকেটের চেতনা রক্ষা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে এই বৈশ্বিক খেলার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে মাঠে নামবে।’

 

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে পাকিস্তানও ভারতের সঙ্গে তাদের গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের ঘোষণা দিলে টুর্নামেন্ট ঘিরে রাজনৈতিক জটিলতা তৈরি হয়।

 

এই সংকট কাটাতে রোববার আইসিসি ও বিসিবি প্রধান লাহোরে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেই আলোচনার পরদিনই নিজেদের অবস্থান থেকে সরে এল পাকিস্তান।

 

ম্যাচ বয়কট করলে পাকিস্তান গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারাত, যা টুর্নামেন্টে তাদের টিকে থাকা কঠিন করে তুলত। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও পিসিবি-কে ম্যাচটি খেলার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

 

এদিকে আইসিসি জানিয়েছে, ভারত সফর না করার সিদ্ধান্তে বাংলাদেশের ওপর কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা করা হচ্ছে না। উল্টো সমঝোতা অনুযায়ী, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে, ২০৩১ বিশ্বকাপের (যেটার সহ-আয়োজক বাংলাদেশ ২০২১ সাল থেকেই) আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। জানা গেছে সেই ইভেন্ট হবে যুব বিশ্বকাপ। এবার যুব বিশ্বকাপ হয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। বয়সভিত্তিক এই আসর আয়োজনে বড় দেশগুলোর আগ্রহ থাকে না।

 

এর আগে শুক্রবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব কলম্বো যাওয়ার প্রস্তুতি নিশ্চিত করে বলেছিলেন, ‘আমরা তাদের (পাকিস্তান) সঙ্গে খেলতে মানা করিনি; তারাই খেলতে চাইছিল না। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।’

 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘পুরো ক্রিকেট বিশ্বের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের এই ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয়।’

 

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ সময় ধরে ভারত ও পাকিস্তান কেবল আইসিসি বা এশিয়ান কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টগুলোতেই মুখোমুখি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১০

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

১১

রোজেলা ফুলের পানীয় – এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

১২

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া

১৩

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

১৪

উদ্বোধন হলো পুরান ঢাকার কিল্লার মোড়ে, লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

১৫

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি

১৬

হাসপাতালের রোগীও দুর্বৃত্তকারীদের কাছে নিরাপদ নয় , উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

১৭

ঈদ পুনর্মিলনী ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হাজারীবাগে

১৮

বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল

১৯

সিন্ডিকেটের নির্যাতনে ব্যবসা বন্ধ করলো নবীন

২০