তুহিন ইয়াকুব, লালবাগ থানা প্রতিনিধি
১৩ মার্চ ,রোজ শুক্রবার,
বাংলাদেশ হেল্প পয়েন্ট ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশু ও রিক্সা চালকদের নিয়ে ইফতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ হেল্প পয়েন্ট ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পথশিশু ও রিক্সা চালকদের নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পথশিশু ও শ্রমজীবী রিক্সা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সবাই একসাথে ইফতার করেন। এতে অংশগ্রহণকারী পথশিশু ও রিক্সা চালকরা এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
বাংলাদেশ হেল্প পয়েন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা তুহিন ইয়াকুব জানান, রমজানের মূল শিক্ষা হলো মানবতার সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য থেকেই তাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও সংগঠনটি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে সংগঠনের স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।
মন্তব্য করুন