বার্তা বিভাগ
২৮ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি

★ লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি

স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্রের নারী সদস্যাসহ গ্রেফতার পাঁচ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- মোসা. রোজিনা আক্তার (৪২), মীম আক্তার (২৩), মো. আল-আমিন (২৩), মো. কাশেম আহাম্মেদ (২৮) এবং মোঃ নাহিদ (৩৩)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল আনুমানিক ১০.৫০ ঘটিকায় গৃহকর্মীর কাজের জন্য জনৈক রোজিনা আক্তার ছুটা বুয়া হিসেবে বাদির বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ কাজ করার পর সে কাজ অসমাপ্ত রেখে একই ভবনের অন্য ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। পরবর্তীতে বাসায় আর ফিরে না আসায় এবং বিল্ডিয়ের বিভিন্ন বাসায় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে বাদি ও তার স্ত্রীর সন্দেহ হলে তারা বাসার মূল্যবান জিনিসপত্র রাখার স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশে রক্ষিত লাগেজের চেইন খোলা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে লাগেজ পুরোপুরি খুললে দেখতে পান যে, সেখানে রাখা স্বর্ণালংকারের বক্সটি চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, তিনটি আংটি, দুটি চুড়ি, দুই জোড়া কানের দুল ও একটি লকেটসহ মোট নয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় লালবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত কাশেম আহাম্মেদের কাছ থেকে লকেটসহ একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল এবং নাহিদের কাছ থেকে একটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, একটি আংটি, দুইটি চুড়ি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চুরি হওয়া মোট নয় ভরি আট আনা স্বর্ণালংকারের মধ্যে অধিকাংশই উদ্ধার হয়েছে এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোর-চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১০

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

১১

রোজেলা ফুলের পানীয় – এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

১২

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া

১৩

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

১৪

উদ্বোধন হলো পুরান ঢাকার কিল্লার মোড়ে, লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

১৫

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি

১৬

হাসপাতালের রোগীও দুর্বৃত্তকারীদের কাছে নিরাপদ নয় , উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

১৭

ঈদ পুনর্মিলনী ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হাজারীবাগে

১৮

বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল

১৯

সিন্ডিকেটের নির্যাতনে ব্যবসা বন্ধ করলো নবীন

২০