*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*
গত ১১/১২/২০২৫ খ্রি: তারিখ রাত অনুমান ০৭:২০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা ছুরিকাঘাত করে রিয়াদ হোসেন (৩২), পিতা-আব্দুস সালাম, সাং-২৩/৪ লালবাগ রোড, গৌর শহিদ মাজারের পিছনে, থানা-লালবাগ, ঢাকাকে হত্যা করে।

লালবাগ থানার মামলা নং-০৭, তারিখ -১৪/১২/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

হত্যা করার পূর্বে ডিসিস্ট রিয়াদ হোসেনকে লুঙ্গি পরিহিত ছবির ব্যক্তির সাথে সর্বশেষ দেখা যায় (ছবিতে লুঙ্গি পরিহিত ব্যক্তি চিহ্নিত করা আছে)। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে লুঙ্গি পরিহিত ব্যক্তির পরিচয় কেউ জানতে পারলে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হল।
অনুরোধক্রমে:
মোহাম্মদ আকতারুজ্জামান সরকার,
পুলিশ পরিদর্শক (নি:),
গোয়েন্দা লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা, মোবাইল -০১৭১৬২৬৫৫৯৮
এবং
আব্দুস সালাম,
এসআই (নি:),
লালবাগ থানা, ডিএমপি, ঢাকা,
মোবাইল -০১৭১৭২১৫২৯৮।
মন্তব্য করুন