admin
৩ ডিসেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর

[ppsp_buttons]

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার পরিবারের সদস্য সৈয়দা শর্মিলা রহমান ও শামীম এসকান্দার।

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন এবং দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান। চিকিৎসকরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বিএনপি মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ঠিক সন্ধ্যা ৭টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টাকে হাসপাতালে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল এবং সরাসরি খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান।

এর আগের দিন মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং পরে অবস্থাকে সংকটময় বলা হয়। গত ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং এসএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ই নয়, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন! প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

লিবার্টি ক্লাবের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর জন্য গরু রাখার সুব্যবস্থার আয়োজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।

১০

মুগদা-মানিকনগরে ‘মাদক সিন্ডিকেট’ অভিযোগে উত্তেজনা: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে থানায় জিডি

১১

লালবাগে বিএনপি নেতা মিন্টু উপরে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলায় আহত।

১২

রামিসা হত্যার বিচারের দাবিতে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন

১৩

দুর্নীতিবাজদের ছাড় নয়:খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক

১৪

সিরাজুল ইসলাম সভাপতি ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১৫

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

১৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য হলেন প্রকৌশলী আলমগীর হোসেন

১৭

জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জনগণের সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

১৯

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

২০