Md Jahir Rayhan
৯ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মজিদ সরদার চর লাউখোলা এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল আব্দুল মজিদের। এ নিয়ে কিছু দিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার সালিস-দরবার হলেও কোনো সমাধান হয়নি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার সঙ্গে আমার চাচাদের জমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে তাকে ঘরে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে মসজিদের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বাবাকে উদ্ধার করে।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০