Md Jahir Rayhan
১১ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে স্থগিতের পর প্রথমবার প্রকাশ্যে এসে যা বললেন স্মৃতি

সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় আছেন ভারত নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা। বিশ্বকাপজয়ী সহ-অধিনায়ক জানালেন – গত ১২ বছরে একটি সত্য পরিষ্কার হয়েছে যে ক্রিকেটের চেয়ে বেশি প্রিয় আরকিছুই নেই তার কাছে।

গত রোববার ইনস্টাগ্রামে একই সময়ে বিবৃতি দিয়ে বিয়ে বাতিলের খবরটি নিশ্চিত করেন পলাশ ও স্মৃতি। ক্ষোভ প্রকাশ করে জীবনে এগিয়ে যাওয়ার বার্তা দেন পলাশ।

গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রে সাংলিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের। কিন্তু আকস্মিক থেমে যায় সকল আয়োজন। প্রথমে জানা যায়, স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এরপর পলাশের হাসপাতালে ভর্তির খবরও আসে। ধীরেধীরে সব সামনে আসতে শুরু করে আসল সত্য। আর সেটি হলো – স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ।

বিয়ে বাতিল হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন স্মৃতি অ্যামাজন সম্ভাবের সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন কি তাকে জীবনে সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছে। স্মৃতি বলেন, ‘ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি এমন কিছু আছে বলে মনে হয় না। ভারতের জার্সি পরাই সবচেয়ে বড় প্রেরণা। আপনি যাই পার করুন না কেন, এই একটি চিন্তাই সবকিছু ভুলিয়ে দেয়।’

শৈশবেও স্মৃতি জানতেন, তিনি কী চান। স্মৃতি জানালেন, ‘ব্যাটিং নিয়ে মগ্নতা সবসময়ই ছিল। আশেপাশের মানুষ সেটা বুঝতে পারত না, কিন্তু আমার মাথায় ছিল একটাই লক্ষ্য — বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরিচিত হওয়া।’
সম্প্রতি ঘরের মাঠে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন স্মৃতি। সেই জয়কে বছরের পর বছর কঠোর পরিশ্রম ও হতাশার ফলাফল হিসেবে বর্ণনা করেন, ‘এই ট্রফি হলো সেই সবকিছুর পরিণতি, যেগুলোর জন্য আমরা লড়াই করেছি। এক দশকেরও বেশি সময় খেলছি, মাঝেমধ্যেই জিনিসগুলো আমাদের পক্ষে যায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০