Md Jahir Rayhan
৪ জানুয়ারি ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা এক্স ৯ডি উন্মোচন করল অনার

দেশের বাজারে অনার এক্স ৯ডি স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ।

রোববার গাজীপুরের শ্রীপুরে ড্রীম স্কয়ার রিসোর্টে আয়োজিত দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্র্যান্ডটি নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোনটি উন্মোচন করে। স্থায়িত্ব ও ব্যাটারি পারফরমেন্সে অনারের নতুন এ স্মার্টফোনটি নতুন মানদন্ড তৈরি করবে বলে আশা করছেন অনার।

অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। অনার ও সাইফ হাসান একসাথে তরুণ স্মার্টফোনপ্রেমীদের মাঝে অনারের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ও ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অনারের ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টেকসই ও শক্তিশালী পারফরমেন্সের জন্য সাড়া ফেলেছে অনার এক্স ৯ডি। ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬হাজার ৯৯৯ টাকা। ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটি অগ্রিম বুকিং দেয়া যাবে। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে স্মার্টফোনটি। এ পরীক্ষার সময় ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে ফোনটি ফেলে দেয়া হয়। এ উচ্চতা থেকে পড়েও ফোনটি অক্ষত ছিল, যা ফোনটির টেকসই গঠন ও স্থায়িত্বেরই প্রমাণ। যারা টেকসই ও নির্ভরযোগ্য স্মার্টফোন ব্যবহার করতে চান, একই সাথে, স্টাইল ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অনার “এক্স ৯ডি”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০