admin
২৩ জুন ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

[ppsp_buttons]

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

আওয়ামী লীগের চলমান রাজনৈতিক অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে, রাজধানী সহ পুরো দেশে জাতীয়তাবাদী যুবদল। এরই ধারাবাহিকতায় প্রতিবাদী মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো নিউমার্কেট থানা।

মঙ্গলবার (২৩ জুন) শত শত নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব। মিছিলটি সকাল থেকে নিউমার্কেট এলাকায় শুরু হয়ে নীলক্ষেত, ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি ৩২ হয়ে আবার নিউমার্কেট এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়াও সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।

প্রতিবাদ মিছিলে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, বাংলাদেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বার্থান্বেষী মহলরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ জনগন মেনে নেবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায় স্বার্থান্বেষী মহল। যা নিউমার্কেট থানা যুবদল প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামীলীগ সহ সকল ষড়যন্ত্র কারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, করব। সকল অপপ্রচার ও অপপ্রচারকারীদদের বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে। নিউমার্কেট থানা যুবদল সবসময় রাজপথে জাগ্রত ও বেন গার্ড হিসেবে কাজ করেছে, আগামীতেও করবে।রাজপথে নিউ মার্কেট থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সব সময় সোচ্চার। আওয়ামী লীগ বিরোধী যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের মোকাবেলায় নিউমার্কেট থানা যুবদল সব সময় প্রস্তুত। নিউ মার্কেট থানা যুবদলসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ পরিচালনা করছেন।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। আইনি পথে আসার আহবান করি। আওয়ামীলীগ সহ তাদের সকল অঙ্গসংগঠনকে আর ভুল না করার উপদেশ দেন কে এম চঞ্চল।

এ ছাড়াও তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ইউনিটগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। যে কোন পরিস্থিতিতে নিউমার্কেট থানা যুবদলের সকল ইউনিট প্রস্তুত রয়েছে।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান।

ঐ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য ও ঝটিকা মিছিলের প্রতিবাদে (২২শে জুন) নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন। মিছিলটি প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট পদক্ষিন করে, ঢাকা কলেজ হয়ে, সিটি কলেজ পদক্ষিন করে আবার প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে এসে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে বিএনপি ২৩নং ওয়ার্ডে সভাপতি সোহেলের ২ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ আলী শোকবার্তা

সোহানী সিফার ভাতের হোটেল’ কেন্দ্রসোহানী শিফাকে আটক করে

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

চকবাজার খাজা সুপার মার্কেট এ আগুন

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি।

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

১১

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

১২

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

১৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

১৪

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

১৫

কৃষ্ণকান্ত সেনের বিতর্কিত মৃত্যু নিবন্ধন টি বাতিল করেছে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ

১৬

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

ঢাকা জেলা প্রশাসন শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে :ফরিদা খানম

১৮

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

১৯

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

২০