বার্তা বিভাগ
১০ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লালবাগ থানা প্রতিনিধি
তুহিন ইয়াকুব

৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ০৯ এপ্রিল ২০২৬ সকাল ১০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের সকল পদবির কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
সকাল ১০-০০ ঘটিকায় প্রধান অতিথি এসে পৌঁছালে কুরআন থেকে তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ভাষণ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর ভাষণে পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেনকে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সকলকে সততার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন। প্রধান অতিথির ভাষণ শেষে ফায়ার সার্ভিসের সকল শহিদকে স্মরণ করে এবং এ অধিদপ্তরের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এরপর মহাপরিচালক মহোদয় সকল পদবির কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। সকলের মাঝে কেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ‍ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি লেঃ কর্নেল মোঃ আনোয়ার উদ্দিন, পিএসসি (অবঃ) মহোদয়; উপপরিচালক (প্রশাঃ ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান, বিএফএম, উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ মামুনুর রশিদ, উপপরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) জনাব ফরিদ আহমদ চৌধুরী, উপপরিচালক (পরিকল্পনা) মোঃ মনির হোসেন, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব মোঃ আক্তার হোসেনসহ অধিদপ্তরের সকল পদবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮১ সালের ০৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের রেসকিউ ইউনিট একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অধিদপ্তরসহ সকল বিভাগীয় দপ্তর ও স্টেশনসমূহে বড় খানার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১০

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১১

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১২

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৩

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৪

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৫

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

১৬

রোজেলা ফুলের পানীয় – এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

১৭

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া

১৮

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

১৯

উদ্বোধন হলো পুরান ঢাকার কিল্লার মোড়ে, লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

২০