Md Jahir Rayhan
৪ জানুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বোর্ড।

বিসিবি যে এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটি জানা গিয়েছিল আগেই। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ভারত ও শ্রীলঙ্কার হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত ২৪ ঘণ্টার কিছু ঘটনাবলি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকেরা।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান অবস্থায় জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত পাঠানো হবে না।

এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি এরই মধ্যে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড মনে করছে, খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া অপরিহার্য। বিসিবি আশা করছে, আইসিসি পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০