Md Jahir Rayhan
৪ জানুয়ারি ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ

ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘জোরপূর্বক আটকের’ পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করবো। আমরা দেখেছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কি সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কি না, সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখবো।

তিনি আরও বলেন, এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণ। তবে নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে।

হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য ‘তেল-সমৃদ্ধি’ একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবেও কাজ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০