থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো এশিয়ান হেপাটোবিলিয়ারি প্যানক্রেটিক অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সেমিনার। সেমিনারে চীন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান সাউথ কোরিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়া নেপাল শ্রীলংকা ফ্রান্স জার্মানি আমেরিকা অস্ট্রেলিয়া মিশর সাউথ আফ্রিকা সহ ইউরোপ ও অন্যান্য মহাদেশের বিশ্বের প্রায় ১২০ টি দেশের ৪০০০ সার্জন অংশগ্রহণ করেন যারা বিশ্বের বিভিন্ন দেশে লিভার পিত্তথলি পিত্তনালি ও প্যানক্রিয়াসের সার্জারি করে থাকেন। এই আন্তর্জাতিক সেমিনারে ডা:আনহারুর রহমান বাংলাদেশ থেকে একমাত্র সাইন্টিফিক পেপার প্রেজেন্ট করেন। এবং বিশ্বের ১০ জনের মধ্যে একজন হিসেবে “ট্রাভেল স্কলার” হিসেবে নির্বাচিত হন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।ডা:আনহারুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম নিয়ে বয়ে নিয়ে আসছেন। এবং রোগীকে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করছেন।

মন্তব্য করুন