বার্তা বিভাগ
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমার সর্বচ্চ শক্তি দিয়ে আপনাদের আশা পূরণ করার চেষ্টা করবো – এস এম জিলানী

আপনারা সবাই আমাকে যে আশা নিয়ে নির্বাচিত করেছেন,
আমার সর্বচ্চ শক্তি দিয়ে আপনাদের আশা পূরণ করার চেষ্টা করবো – এস এম জিলানী

রনী আহম্মেদ, গোপালগঞ্জে সংবাদ দাতা –

আপনারা আমাকে যে আশা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমার জীবনের সবটুকু শক্তি দিয়ে আপনাদের আশাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গোপালগঞ্জ ৩ (কোটালীপাড়া টুঙ্গিপাড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ও বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নির্বাচনী ক্যাম্পে বিশাল এক কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে ধানের শীষের বিজয়ী প্রার্থী ও গোপালগঞ্জ ৩ আসনের এম পি এস এম জিলানী এ কথা বলেন ।
তিনি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
শনিবার (১৪ফেব্রুয়ারি) কোটালীপাড়া কর্মী সংবর্ধনা সভায় আলাপকালে তিনি বলেন, “আমি কেবল বড় মিছিলে হাত নেড়ে ভোট চাইনি, বরং প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষ আমাকে তাদের আপন ভাই ও ঘরের মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের এই নির্বাচনী আসনে এবার নতুন এক ইতিহাস রচিত হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী, এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়ে এস এম জিলানী বলেন, “আপনারা ইতিবাচক রাজনীতি করে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদের গ্রহণ করে, তবে আমরাও আপনাদের স্বাগত জানাবো।”
তিনি আরও উল্লেখ করেন যে, অনেক রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়ে যে সম্মান দিয়েছে, তিনি তাঁর যথাযথ মর্যাদা রক্ষা করবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করবেন।

এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “এই এলাকায় আগে উন্নয়ন হয়েছে, আমি সেই ধারা অব্যাহত রাখতে চাই। তবে এখানে পরিকল্পিত কর্মমুখী টেকসই উন্নয়ন কখনোই হয়নি। আমি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলব।

এ সময় কোটালীপাড়ার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এই নির্বাচনী ক্যাম্প প্রাণের নেতাকে ফুল দিয়ে বরণ করতে দলে দলে ছুটে আসেন।
উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নেতা কে ফুল দিয়ে বরণ করেন ।
এ সময় রাধাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ভীম চন্দ্র বাগদি উক্ত কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে এমপি ও ধানের শিষের বিজয়ী প্রার্থী এসএম জিলানীর সঙ্গে করমর্দন করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এ সময় কোটালীপাড়ায় সভাস্থল ও ধানের শীষের নির্বাচনী ক্যাম্পটি লোকে লোকারণ্য হয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে ।

১৫/০২/২৬ ই
০১৭১৬১৫০৯১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায়,আতঙ্কে এলাকাবাসি

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদলের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা

পুরান ঢাকাকে বাসযোগ্য করার প্রতিশ্রুতি মীর নেওয়াজ আলী নেওয়াজের

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

আসছে ৮ মার্চ সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা

একুশে ফেব্রুয়ারি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী দ্বীনি প্রতিযোগিতা

পুরান ঢাকায় পবিত্র মাহ রমজান উপলক্ষে ২ হাজার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

স্বর্ণপদকে সম্মানিত নুসরাত জাহান জুঁই ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি’র কেরানীগঞ্জ জোনাল অফিসে প্রিমিয়াম অর্জনে নতুন মাইলফলক

১০

আমার সর্বচ্চ শক্তি দিয়ে আপনাদের আশা পূরণ করার চেষ্টা করবো – এস এম জিলানী

১১

গোপালগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছে বিএনপি।

১২

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

১৩

এবার নির্বাচনে ভোট দিতে পারছেন না যেসব তারকা

১৪

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

১৫

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

১৬

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

১৭

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

১৮

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

১৯

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

২০