কাজী সামাদ
বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স’র উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর লালবাগের একটি রেস্তোরাঁয় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা- ৭ আসনে হামিদের পাশে আপনারা যেভাবে ছিলেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমার পাশেও এভাবেই থাকবেন।
মন্তব্য করুন