বার্তা বিভাগ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিনে ২০০ টাকা ভাতা, ৩ মাসে ৬০০ ঘণ্টা দক্ষতা উন্নয়ন

৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
দিনে ২০০ টাকা ভাতা, ৩ মাসে ৬০০ ঘণ্টা দক্ষতা উন্নয়ন
জাহিদুল আলম
ঢাকা দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের আইটি খাতে দক্ষ করে তুলতে ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
তিন মাসব্যাপী (৬০০ ঘণ্টা) এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তরুণরা ঘরে বসেই বৈদেশিক আয়ের সুযোগ তৈরি করতে পারেন।
যেসব জেলায় সুযোগ
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার
যোগ্যতা ও শর্ত
ন্যূনতম এইচএসসি বা সমমান পাস
বয়স ১৮ থেকে ৩৫ বছর
নারী প্রশিক্ষণার্থীর জন্য প্রতি ব্যাচে ন্যূনতম ৩০% কোটা
কম্পিউটারজ্ঞান ও নিজস্ব ল্যাপটপ/কম্পিউটার থাকলে অগ্রাধিকার
প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
শিক্ষাগত যোগ্যতার সনদ
আবেদন সফলভাবে জমা দেওয়ার পর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ
প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা
সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা
প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শেষ: ৩ মার্চ ২০২৬ (রাত ১১:৫৯)
লিখিত পরীক্ষা: ৬ মার্চ ২০২৬
মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬
চূড়ান্ত ফল প্রকাশ: ১০ মার্চ ২০২৬
পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা শিক্ষিত বেকার তরুণদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে এবং বৈদেশিক আয় বাড়াতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১১

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৩

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৪

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৫

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৮

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৯

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

২০