বার্তা বিভাগ
১৭ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

রনী আহম্মেদ, গোপালগঞ্জে সংবাদ দাতা –

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার যুবক রতিকান্ত জয়ধর (৫০) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ১৬ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন এই যুবক।
এ ঘটনায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে পলোটানা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রতিকান্ত সাদুল্লাপুর ইউনিয়নের প্লোটানা গ্রামের দেবেন জয়দার এর জ্যেষ্ঠ ছেলে রতিকান্ত জয়ধর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের শেষ সম্বল নিজের বসতভিটা বিক্রি করে তিনি সীমান্ত পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের উদ্দেশ্যে।
তার উদ্দেশ্য ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে
ভারতে থাকা স্ত্রী ও সন্তানের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের পারিবারিক বিচ্ছেদের অবসান ঘটিয়ে পরিবারের সাথে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন রতিকান্ত ।
কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিএসএফের গুলিতে প্রাণ হারান রতী কান্ত জয়ধর।


পরিবারের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণ‌ রেখেই নিভে গেল তার জীবন প্রদীপ ।
স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এর নিকট জানতে চাওয়া হলে তিনি বললেন, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য আসেনি। যদি কোন তথ্য আসে তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।

১৭/০৪/২৬ ইং
০১৭১৬১৫০৯১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০