বার্তা বিভাগ
১৪ এপ্রিল ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের রঙিন পোশাক, আলপনা এবং বৈশাখী সাজে ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের শুরুতে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটিকার মাধ্যমে বাঙালির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। বৈশাখী গান ও লোকজ পরিবেশনায় দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষঅনুরাগী মামুনুর রশিদ আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির নেতা হারুনার রশিদ, বেলাল হোসেন, এ্যাড. মুক্তাসহ উপস্থিত ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অভিবাবকবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই পহেলা বৈশাখ। নতুন বছরের আগমনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১০

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১১

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১২

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৪

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৫

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১৬

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৮

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৯

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

২০