দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানে শিশু ও কিশোরদেরকে নেক আমলের প্রতি আগ্রহী এবং সৎ স্বাভাব ও আদর্শবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পূর্ণ একমাস রোজার সাথে সাথে অন্যান্য ইবাদত বন্দেগীর এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে ছিল দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ,তারাবি, কোরআন তেলাওয়াত এবং মানুষের সাথে সদাচরণ।
প্রতিটি আমলের পর মসজিদের ইমাম, মোয়াজ্জিন কিংবা খাদেম সাহেবের স্বাক্ষর আর তেলাওয়াত এবং সদাচরণের ক্ষেত্রে মা কিংবা বাবার স্বাক্ষর বাধ্যতামূলক ছিল। যারা তা পূর্ণ করে জমা দিয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ঢাকার আজিমপুর, সাভার ও গাজীপুরে। অনেকেই এতে অংশগ্রহণ করেছিল কিন্তু সকলে উত্তীর্ণ হতে পারেনি। যারা যথাযথভাবে আমলগুলো পরিপূর্ণ করেছে কিংবা কাজা করে নিয়েছে তাদের সকলকে পর্যায়ক্রমে পুরস্কার দেওয়া হবে, ইনশাআল্লাহ।
অদ্যকার সাভারের পুরস্কার বিতরণ ও এসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উপদেষ্টা, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ও মজলিসে শুরার সদস্য হযরত মাওলানা জুবায়ের আহমদ দা,বা,।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালবাগ জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল্লাহ ফরহাদ, মুফতি আহসান হাবীব কাসেমি, মাওলানা হাফিজুর রহমান, মুফতি মুহিব্বুল্লাহ রাহমানী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ ফারাবি আল হাসান প্রমুখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুল আখলাক আল ইসলামিয়া শ্রীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম রওনাকুল ইসলাম রণি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মাওলানা মুজাহিদুল ইসলাম।
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ বলেন, আজ সাভারে শিশু কিশোরদের মাঝে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সামনে আজিমপুর ছাপড়া মসজিদে এবং গাজীপুর আলবির জামে মসজিদে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এছাড়াও আমরা দাওয়াতুস সুন্নাহের উদ্যোগে দুর্গম এলাকায় সুবিধা বঞ্চিত গরিব মানুষের মাঝে সাহায্য সহযোগিতার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং যুব সমাজকে অন্যায়, অনাচার, অশ্লীলতা ও মাদকাসক্তি সহ সকল সকল গর্বিত কর্মকাণ্ড থেকে বিরত রাখার প্রচেষ্টায় ইসলাহী মাহফিল, দ্বীনি সেমিনারসহ আরো অনেক উদ্যোগ। সকলের কাছে দোয়া কামনা আল্লাহ তাআলা দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কে কবুল করেন। আরো বেশি জনসেবামূলক এবং দ্বীনি কাজকর্মে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।
মন্তব্য করুন