বার্তা বিভাগ
১১ মার্চ ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ

কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ

রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদ দাতা –

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন গরীব মৎস্যজীবীর মাঝে ৬০টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সব বকনা বাছুর বিতরণ করা হয়।
জেলা সৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়,দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ,মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন।
মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না।আমরা অবসর সময়ে এই বাছুর পালন করে সাবলম্বী হতে পারবো।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের যেন আয় বন্ধ না হয়, সেই উদ্দেশ্যেই সরকার এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।আর সেই বিকল্প কর্মসংস্থান হিসেবে এই বকলা বাছুর বিতরণ করা হচ্ছে।
ভবিষ্যতে জেলেদের মাঝে আরও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ।

১১/০৩/২০২৬
০১৭১৬১৫০৯১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ হেল্প পয়েন্ট ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশু ও রিক্সা চালকদের নিয়ে ইফতার আয়োজন

সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে: ডিএসসিসি প্রশাসক

‘যমুনা ফিউচার পার্কে ‘স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

মহিলা দলের সহসভাপতির বিরুদ্ধে ফ্ল্যাট দখল ও প্রতারণার অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল

কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘রেসপন্স টাইম’ চাইলেন আইজিপি

১০

চার হাজার শয্যার ভবন নির্মাণ হচ্ছে ঢাকা মেডিকেল: ★ স্বাধীনতা পদক পাওয়ায় আনন্দে মাতোয়ারা ঢামেকের চিকিৎসক-নার্স-কর্মচারীরা

১১

৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

১৩

ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন

১৪

পুরান ঢাকায় বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

রাজধানীর পুরান ঢাকায় বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক সাড়া: ১ লাখ আবেদন, পরীক্ষায় বসছে ৬০ হাজার — উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব

১৭

★ কে এই গডফাদার মামুন ? ফেনীর সীমান্তজুড়ে বেপরোয়া চোরাকারবারিরা

১৮

কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

১৯

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হলেন মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামী

২০