মাদক সেবনের টাকা না পেয়ে, মাকে বের করে দিয়ে নিজের দিয়ে ঘর জ্বালিয়ে দিলেন ছেলে ।
রনী আহম্মেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জে) সংবাদ দাতা-
মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিয়েছেন মাদকাসক্ত ছেলে। মুহূর্তের মধ্যে কাঠের তৈরি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে, শহিদুল ইসলাম(২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে।ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।
এসময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। হেনয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে।সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো। যার কারণে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।
তিনি আরো বলেন, ‘আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটি মাদকাসক্ত।আমি এখন কিভাবে বাঁচব।কান্নাজড়িত কণ্ঠে হেনয়ারা বেগম আরো বলেন, ‘আমার মাথা গোজাঁর ঠাঁইটুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এতো শোক আমি কিভাবে সইব।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বল্লে তারা বেলন, হেনয়ারা বেগমের মাথা বোঝার শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেল, এমতাবস্থায় প্রশাসন তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি উনি যাতে মাথা গুজার ঠাই নিয়ে বাঁচতে পারে তাহার সুব্যবস্থা করার অনুরোধ করছি ।
এক কথায় সরকার ও প্রশাসন সহযোগিতা না করলে এই মহিলার বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়বে ।
আরেক প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করত। গতকাল রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এভাবে আর কোনো পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন