“”চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে “‘
এই শ্লোগানকে সামনে রেখে কোটালিপাড়ার রাধাগঞ্জ ইউনিয়নে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদদাতা –
,
মাদককে না বলি,
মাদক মুক্ত সমাজ গড়ি।
মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক গ্রাস করে নিয়েছে গোটা যুবসমাজকে । এর ছোবল থেকে রক্ষা পেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ বুধবার সকাল ১২ টায়
রাধাগঞ্জ ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাকচীর সভাপতিত্বে মাদক বিরোধী রেলী শেষে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে সমাবেশে বক্তারা এসব কথা বলেন । সভায় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ,
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: ছলেমান শেখ,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মান্নান শেখ, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সুনীতি বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন, ইউপি সদস্য মৃণাল হালদার ও বাবুল হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।
সবাই কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুব্যা হক বলেন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও অভিযান চলমান রয়েছে, এবং তা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন