Md Jahir Rayhan
১৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে চোর খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিন মাস পর কাঠ ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার পারুলী নদীর পুরাতন ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদ শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি রাজাবাড়ী বাজারে কাঠের ব্যবসা করতেন। নিহতের ছেলে জনি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ভোর রাতে রাজাবাড়ী বাজার এলাকায় স্থানীয় এক বাড়ীতে চোর প্রবেশ করে। এসময় বাড়ীর লোকজন টের পেয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে চোরকে ধাওয়া দিলে ওই সড়কের রাজাবাড়ী বাজারের পারুলী নদীর পুরাতন ব্রিজের নিচ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ চোর চোখের আড়ালে চলে গেলে তারা ধারনা করে ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে চোর লুকিয়ে থাকতে পারে। পরে চোরকে খোঁজতে গিয়ে ঘরের মধ্যে ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে কাঠ ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের স্বজনেরা ঘটনাস্থলে আসে। পরে তার ছেলে জনি সরকার (২৫) এবং সানজিদা আক্তার (২১) লাশের গায়ে থাকা গেঞ্জি এবং পড়নের লুঙ্গি দেখে তাদের বাবার লাশ বলে শনাক্ত করে।

নিহতের ছেলে জনি সরকার জানান, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে তার বাবা নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার বাবার সন্ধান না পেয়ে একদিন পর ২৫ সেপ্টেম্বর শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাবে তার বাবাকে কারা, কেন এবং কি কারনে হত্যা করে লাশ ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে ফেলে রেখেছে তারা জানেন না। তার বাবার সাথে কারো কোন বিরোধ ছিল বলে তাদের জানা নেই।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা আনুমানিক ২০-২৫ দিন আগে ব্যবসায়ীকে অজ্ঞাত কোনো স্থনে হত্যা করে লাশ ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে ফেলে রাখে। হত্যার কারণ এবং হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০