বার্তা বিভাগ
১৯ নভেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ তরুণের মৃত্যু, নিখোঁজ ৬

 

রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদ দাতা –

অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই ঘটনায় একই গ্রামের আরও ছয়জন যুবক নিখোঁজ রয়েছেন। নিহতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। এই ঘটনায় মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতেরা হলেন, পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও পশ্চিম লওখন্ডা গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখে।
ওই ঘটনায় নিখোঁজ রেয়েছেন, পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, পশ্চিম লওখন্ডা গ্রামের খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা এবং কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।
নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে তার ছেলেসহ কয়েকজন একটি বোটে করে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝপথে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে নৌকাটি ডুবে যায়। এতে তার ছেলে ঘটনাস্থলেই নিহত হন বলে তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, “গত এক মাস আগে মাদারীপুরের দালাল এনামুলের মাধ্যমে ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলাম। এক মাস পরে তাকে ‘গেম’ দিয়েছে। ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি, আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।”
বুধবার (১৯ নভেম্বর) বিকালে সরেজমিনে নিহতদের পশ্চিম লওখন্ডা গ্রামে দেখা যায় শোকাবহ পরিবেশ। পরিবার ও স্থানীয় সূত্রে এই মর্মান্তিক ঘটনার তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাতেও লিবিয়ার আল খুমজ এলাকায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪ জন বাংলাদেশীর মৃত্যু ঘটেছিল। অবৈধ পথে ইউরোপ যাত্রার এই প্রবণতা বহু তরুণের জীবন কেড়ে নিচ্ছে।

১৯.১১.২০২৫
০১৭১৬১৫০৯১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১০

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১১

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১২

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৪

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৫

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১৬

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৮

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৯

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

২০