শওকত আকবর রতন
২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিযানের নামে ভয় দেখিয়ে স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় দোকানে অভিযানের নামে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বিরুদ্ধে। স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে বড় অঙ্কের অর্থদণ্ড ও কারাদণ্ডের ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।

‎ব্যবসায়ীদের দাবি, অভিযানের নামে অনেক সময় মোড়কজাত পণ্য সংগ্রহ করে পরীক্ষার কথা বলা হলেও সেগুলোর কোনো প্রতিবেদন বা ফলাফল পরে আর জানানো হয় না। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

‎অভিযোগের তালিকায় রয়েছে ফুটপাত ব্যবসায়ী লাল মিয়ার নামও। তিনি জানান, তিনি ডাউলজাত পণ্য বিক্রি না করলেও তার বিরুদ্ধে তিন লাখ টাকা দাবি করা হয়েছে বলে ব্যবসায়ীদের একটি অংশ অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

‎স্থানীয় ব্যবসায়ী আলম খান,মিন্টু,রফিক,আলহাজ্ব ও লাল মিয়া বলেন, নিয়মিত অভিযানের নামে এ ধরনের হয়রানি বন্ধ না হলে তারা সংগঠিতভাবে এর প্রতিবাদ জানাবেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‎উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১০

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১১

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১২

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৪

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৫

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১৬

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৮

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৯

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

২০