বার্তা বিভাগ
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদলের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা

ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদল তার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তার ঘোষিত অঙ্গীকারে সুশাসন ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওয়ার্ড অফিসে ঘুষ ও দালাল মুক্ত সেবা নিশ্চিত করা এবং সকল উন্নয়ন কাজের হিসাব জনসম্মুখে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
২৬ নং ওয়ার্ডের দীর্ঘদিনের গ্যাস সমস্যাকে অন্যতম প্রধান সংকট হিসেবে উল্লেখ করে আরমান হোসেন বাদল বলেন, এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে, যাতে মা-বোনদের দুর্ভোগ লাঘব হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ডের সুষম বণ্টন নিশ্চিত করার কথাও জানান তিনি।
মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন তিনি।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার, মশা নিধন কার্যক্রম জোরদার এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তার প্রতিশ্রুতি দেন প্রার্থী। এছাড়া ভাঙা রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের কথাও উল্লেখ করেন।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কোচিং ও কারিগরি প্রশিক্ষণ উদ্যোগ এবং যুবকদের কর্মসংস্থানে দিকনির্দেশনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সহায়তা নিশ্চিত করা, সরকারি ভাতা ও ত্রাণ বণ্টনে স্বচ্ছতা বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার রক্ষার অঙ্গীকার করেন।
ডিজিটাল ও আধুনিক ওয়ার্ড গঠনের লক্ষ্যে অনলাইনে অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু এবং নাগরিক সেবার তথ্য সহজলভ্য করার কথাও তার ঘোষণায় উঠে এসেছে।
আরমান হোসেন বাদল বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনই হবে আমার শক্তি।”
২৬ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা—ঘোষিত এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, স্বচ্ছ ও উন্নত ওয়ার্ড প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১০

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১১

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১২

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৪

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৫

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১৬

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৮

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৯

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

২০