বার্তা বিভাগ
১৮ ডিসেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশী নারীদের “চুলু ফার ইস্ট” পর্বতে সফল আরোহণ

বাংলাদেশী নারীদের “চুলু ফার ইস্ট” পর্বতে সফল আরোহণ

এম হাফিজ:

রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী বিজ্ঞান কল্পকাহিনী “সুলতানা’র স্বপ্ন”গতবছর ইউনেস্কো কর্তৃক ”মেমরি অফ দ‍্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক”তালিকায় স্থান করে নেয়। এই নারীবাদী সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে “সুলতানাজ ড্রিম আনবাউন্ড”বা “সুলতানার স্বপ্ন অবারিত”স্লোগানে “নারীদের শীতকালীন অভিযান ২০২৫ সিজন টু”পরিচালিত হয়।

 

বাংলার নারীর অনন্য এই বিশ্বজনীন স্বীকৃতি উদযাপন উপলক্ষে গতবছর প্রথমবারের মতো বাংলাদেশের নারীদের শীতকালীন পর্বতাভিযান শুরু হয়।

সেই ধারাবাহিকতায় এবছরও দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক পেমেন্টস টেকনোলজি ব্র্যান্ড “মাস্টারকার্ড বাংলাদেশ” -এর আর্থিক পৃষ্ঠপোষকতায় “নারীদের শীতকালীন অভিযান” ”সুলতানা’র স্বপ্ন অবারিত”পরিচালিত হয় নেপালের অন্নপূর্ণা হিমালের অন্তস্থিত দুইটি ৬০০০+ মিটার উচ্চতার পর্বতে।

 

প্রথম এটেম্প নেয়া হয়েছিল ৭ ডিসেম্বর পিসাং পর্বতে। বেশ কিছু প্রতিকূলতার কারণে মাত্র ২০০ মিটারের একটু বেশি উচ্চতার ব্যবধান থেকে ফিরে আসতে হয় তখন।

পিসাং পর্বত থেকে ফিরে এসে তারা আরেকটি ৬০০০+ মিটার পর্বতে নতুন করে অভিযানের উদ্যোগ নেন। এবার লক্ষ্য ৬০৫৯ মিটার উচ্চতার চুলু ফার ইস্ট। ১৫ ডিসেম্বর সকাল ৭ টা ১৯ মিনিটে তারা এই পর্বত চূড়ায় আরোহণ করতে সক্ষম হন।

উল্লেখ্য এটি বাংলাদেশের নারীদের প্রথম শীতকালীন ৬০০০+ মিটার অভিযান। বাংলাদেশের জীবনের গুরুত্বপূর্ণ দিন ১৬ ডিসেম্বর; বিজয় দিবসের প্রাক্কালে হিমালয়ের ৬০৫৯ মিটার উচ্চতা থেকে এই তিন প্রমীলা স্মরণ করেন স্বাধীনতার জন্য ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ বীরাঙ্গনার অবদান। তারা স্মরণ করেন নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে। যার অন্তর্নিহিত শক্তিতেই পরিচালিত হয় নারীদের এই উল্লেখযোগ্য পর্বতাভিযান।

এই অভিযানের সহযোগী হিসেবে আছে “মুক্তিযুদ্ধ জাদুঘর”। অভিযানটি এন্ডোর্স করেছে “ইউনেস্কো ঢাকা অফিস” এবং পরিচালনা করছে তরুণদের এডভেঞ্চার প্রতিষ্ঠান “অভিযাত্রী”।

 

এই অভিযানে দলনেতা হিসেবে আছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট আরোহণকারী নারী নিশাত মজুমদার, সাথে ছিলেন তাহুরা সুলতানা রেখা এবং ইয়াছমিন লিসা। এছাড়াও ট্রেকিং টিমে ছিলেন ‘ট্রেক উইথ নিশাত’ ২০২৫ এর মেন্টি নুসরাত জাহান ফাবিহা।
এই অভিযানের লক্ষ্য বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনাশক্তি ও সাহসিকতা উদযাপন করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১০

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১১

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১২

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৪

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৫

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১৬

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৮

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৯

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

২০