বার্তা বিভাগ
১৩ জানুয়ারী ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবেদন পাওয়ার পর পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে-স্কেলের বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি আশা প্রকাশ করে বলেন, কমিশনের ২১ সদস্য বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছেন এবং খুব শিগগির তারা সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দেওয়া হয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, পে স্কেলটা নিয়ে পে কমিশন কাজ করছে। একেবারে একদম থেমে নেই তারা। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তারা। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না।

আপনাদের সরকার কি দিয়ে যেতে পারবে? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আশা করি কমিশনের রিপোর্ট…. কাল-পরশু কথা হবে। এখন ২১ জন মেম্বার, তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে সেটার সঙ্গে সঙ্গে আবার আসবে জুডিশিয়ারির রিপোর্টটা আলাদা। আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তো আছে।

গতকাল বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছিলেন নির্বাচনের আগে পে স্কেল সম্ভব না, পরবর্তী সরকারে আসবে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বললে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলে গভর্নরের কিছু নেই। গভর্নর ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।

আপনারা কি নতুন পে স্কেল দিয়ে যাবেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা ডেটটা যখন জানবেন কবে রিপোর্ট আসবে তখনই কিন্তু জানবেন যে কীভাবে কি হবে না হবে।

আপনারা দিয়ে যাচ্ছেন কি না? এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি তো বললাম তো রিপোর্ট পেলেই তো বলবো। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেনটিভ কাজ হচ্ছে। এটা খুব ডিটেইল করতে হয়। আর আপনারা জানেন তারা তো ওই কমিশনের কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে অনেকে দেখা করেছে আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছে ওপেন ইন্টারঅ্যাকশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১০

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১১

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১২

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৪

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৫

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

১৬

*অজ্ঞাত ব্যক্তির সন্ধ্যান চাই*

১৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২৪

১৮

লালবাগ ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

১৯

রাজধানীর সড়ক-ফুটপাতে পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান

২০