admin
১৫ জুন ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

[ppsp_buttons]

 

রাজধানীর হাজারীবাগ এলাকায় এশিয়ান টিভি সাংবাদিক পরিচয়ে এক যুবকের কাছ থেকে অর্থ আদায়সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজের নিরাপত্তা বিবেচনায় সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ সোহেল আহাম্মেদকে অভিযুক্ত করে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ৮ জুন হাজারীবাগ থানায় এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়। অভিযোগকারী শ্রী সোহেল নিখিল (৪৮), হাজারীবাগ এলাকার বাসিন্দা।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন রাত আনুমানিক ১০টার দিকে হাজারীবাগ এলাকার গণকটুলি সিটি কলোনির দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদক বিক্রির বিষয়ে বিভিন্ন তথ্য দেন এবং বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার কথা বলে অর্থ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, পরবর্তীতে ওই সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ সোহেল আহাম্মেদ বিভিন্ন সময়ে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন। জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর থেকে একাধিকবার ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন জানান, অভিযোগের বিষয়টি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। বাদি এবং বিবাদির উভয়জনের সাথে কথা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করা হবে। আদালত প্রাথমিক পর্যায়ে অনুমতি দিলেই তদন্ত কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার থানার বিএনপির আহবায়ক কে ফুলের শুভেচ্ছা জানান সাইবার ইউজার দল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

‎গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে।

বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

১০

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

১১

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১২

সোহানী সিফার উপর হামলা

১৩

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

১৪

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

১৫

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১৬

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১৭

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১৮

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৯

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

২০