পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান
জাহিদুল আলম
:
সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন যুবদল ও ছাত্রদলের সাবেক এবং বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা।
শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত করার স্বার্থে ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তাদের এ অবস্থান কর্মসূচি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়; বরং সাংগঠনিক কাঠামোতে দীর্ঘদিনের পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উদ্যোগ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুবদলের সহ-সভাপতি হুমায়ূন কবির, জাকির খান ও সাজ্জাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও মেজবাউল ইসলাম,
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি শহিদুল ইসলাম সরকার (মাসুদ সরকার)
গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সহ-আইন সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক ও খালেদ মাহমুদ মাসুদ, সদস্য মাসুদ আহমেদ খান ও সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও সাবেক ছাত্রনেতা সবুর খান সাগর, এম কামরুল হাসান, আনিসুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিদার, মহিউদ্দিন বেগ সুজন, নজরুল ইসলাম নাহিদ, মো. ফরিদ হোসেন খান, মো. আলী আহসান নিশান, কবির আহমদ, মো. জাহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম রোকন, মো. মেহেদী হাসান খান, কাকন, আমির হোসেন বাদশা, মো. ফজলুল হক নীরব, মো. নজরুল ইসলাম, খসরু আহমদ হিরনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে নেতারা আশা প্রকাশ করেন, দলের শীর্ষ নেতৃত্ব ত্যাগ, দক্ষতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করবেন।
মন্তব্য করুন