জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।
রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদ দাতা-
গোপালগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে , গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
আজ ২৭ মে বুদবার বিকেল ৩ টায়, গোপালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাহারুল হক (বাবলু)এর সভাপতিত্বে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি সাদেকুল ইসলাম শাহিন, দৈনিক নয়া দিগন্ত ও বর্তমান সময়ের বাংলাদেশ পত্রিকার সংবাদ দাতা রনী আহম্মেদ, দেশ এডিসন টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলি, ঢাকা প্রতিদিনের সংবাদ দাতা নামমুল হাসান, দৈনিক ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক ভোরের বানী পত্রিকার প্রতিনিধি ইবাদ আলী শিকদার, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আনিসুল ইসলাম জার্মান, দৈনিক ভোরের চেতনা পত্রিকাার প্রতিনিধি মোঃ ইয়ার আলী বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করায় জেলা প্রশাসককে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এসময় গোপালগঞ্জ প্রেসক্লাবের মনিরুজ্জামান, সাহাবুল মিয়া, মোঃ রাতুল হাসান, মোঃ বেলাল হোসেন ও নিশা আক্তার দিনা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে, উপস্থিত সকল সাংবাদিকদের হাতে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজহারুল হক (বাবলু) ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
২৭/০৫/২৬ ই
০১৭১৬১৫০৯১২
মন্তব্য করুন