admin
২১ মে ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের ছাড় নয়:খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক

[ppsp_buttons]

কাজী সামাদ

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার মদনে ৬৩ টন সরকারি চাল উদ্ধারের ঘটনায় দুর্নীতিগ্রস্ত ‘সেই’ দুই কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। অধিদপ্তরের এক কর্মকর্তার সরেজমিন তদন্ত ও মাঠ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর খাদ্য অধিদপ্তর এ ব্যবস্থা নিয়েছে।
মহাপরিচালকের নির্দেশে সংস্থাপন বিভাগ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া ও গুদাম ইনচার্জ মো. মাহমুদুল আলমকে আলাদা আদেশে প্রত্যাহার করে। বুধবার ২০ মে রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলালকে মদন থেকে প্রত্যাহার করে বরগুনার পাথরঘাটায় সংযুক্তের আদেশ জারি করা হয়। মঙ্গলবার অপর আদেশে ওসিএলএসডি আলমকে প্রত্যাহার করে পটুয়াখালীর দশমিনা উপজেলার বড় গোপালদী টিপিসিতে।

নেত্রকোনাসহ খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মহাপরিচালক মুঃ জসীম উদ্দিন খান বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, মদন খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তের পর শিগগিরই বিভাগীয় মামলা শুরু হবে। তিনি বলেন, সন্দেহজনক প্রতিটি গুদামের ওপর বিশেষ নজরদারি চলছে। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দুর্নীতিবাজরা কেউ ছাড় পাবেন না। যে যত বড় ক্ষমতাধর হোক না কেন পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, বুধবার রাতে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের সংস্থাপন শাখার উপ-পরিচালক অনির্বাণ ভদ্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়াকে প্রত্যাহার করে বরগুনার পাথরঘাটা উপজেলায় সংযুক্ত করার আদেশ জারি করেন। তার স্থলে যোগদান করবেন গাইবান্দার সাদুল্লাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আরফান আলী। আগের দিন মঙ্গলবার অপর আদেশে দুর্নীতিগ্রস্ত ওসিএলএসডি মাহমুদুল আলমকে প্রত্যাহার করে পটুয়াখালীর দশমিনার বড় গোপালদী টিপিসিতে সংযুক্ত করা হয়। মদন গুদামের দায়িত্ব দেওয়া হয়েছে আনিসুর রহমানকে। মঙ্গলবার রাতে তিনি দায়িত্ব নেন। এর আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে কর্মরত ছিলেন। এদিকে বুধবার থেকে স্বাভাবিক হয়েছে মদন খাদ্য গুদামের সব কার্যক্রম।

সূত্র জানায়, নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়। বিকালেই মহাপরিচালকের কাছে প্রতিবেদন প্রেরণ করেন ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম। মঙ্গলবার সকালে তিনি মদন খাদ্য গুদামের সার্বিক পরিস্থিতি জানিয়ে ঢাকায় সম্ভাব্য ওসিএলএসডির নাম পাঠান। অন্যদিকে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অভিযুক্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওসিএলএসডির বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা দায়ের করা হবে না মর্মে কৈফিয়ত তলব করেন। তাদের তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
অপরদিকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জামাল হোসেন গতকাল বলেন দুর্নীতির রিরুদ্বে ডিপার্টমেন্ট কঠোর অবস্হানে রয়েছে। দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কেউ ছাড় পাবে না।

অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) রেজা মোহাম্মদ মহসিন এর কাছে গতকাল দুপুরে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন তদন্ত রিপোর্ট ডিজি স্যারের কাছে রয়েছে। এর বেশি তিনি কথা বলতে রাজি হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ই নয়, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন! প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

লিবার্টি ক্লাবের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর জন্য গরু রাখার সুব্যবস্থার আয়োজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।

১০

মুগদা-মানিকনগরে ‘মাদক সিন্ডিকেট’ অভিযোগে উত্তেজনা: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে থানায় জিডি

১১

লালবাগে বিএনপি নেতা মিন্টু উপরে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলায় আহত।

১২

রামিসা হত্যার বিচারের দাবিতে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন

১৩

দুর্নীতিবাজদের ছাড় নয়:খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক

১৪

সিরাজুল ইসলাম সভাপতি ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১৫

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

১৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য হলেন প্রকৌশলী আলমগীর হোসেন

১৭

জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জনগণের সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

১৯

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

২০