admin
১৭ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

[ppsp_buttons]

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক //

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর নামের পাশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক তিনটি লাল তারকা চিহ্ন প্রদর্শনের পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির ওয়েবসাইটে প্রদর্শিত তিনটি লাল তারকার পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার অধিকাংশ বিষয়ই ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং বাকি বিষয়গুলোও সমাধান প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) সংক্রান্ত যে দ্বন্দ্ব ও মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে, বর্তমানে সে ধরনের কোনো জটিলতা কার্যকর অবস্থায় নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এখন একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে।

এ প্রসঙ্গে গত ২৮ এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের বৈঠকের বিষয়ও তুলে ধরা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত আসনে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে বলা হয়, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও প্রতিবেদন ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে বলেও উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম মরতুজা বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত পরিমাণ জমি ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ‘ভার্টিক্যাল এক্সটেনশন’ এর মাধ্যমে বিদ্যমান ক্যাম্পাসের অবকাঠামোগত সম্প্রসারণ করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষ সংকট কিংবা শিক্ষা কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের সমস্যা নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউজিসি থেকে যে সকল অভিযোগ এনে *** চিহ্ন দেওয়া হয়েছে তা ইতিপূর্বে সমাধান হয়েছে এবং বিষয়টি অবগত করা হয়েছে, ইউজিসি কর্তৃপক্ষ জানিয়েছে তারা অতি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম মরতুজা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ই নয়, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন! প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

লিবার্টি ক্লাবের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর জন্য গরু রাখার সুব্যবস্থার আয়োজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।

১০

মুগদা-মানিকনগরে ‘মাদক সিন্ডিকেট’ অভিযোগে উত্তেজনা: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে থানায় জিডি

১১

লালবাগে বিএনপি নেতা মিন্টু উপরে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলায় আহত।

১২

রামিসা হত্যার বিচারের দাবিতে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন

১৩

দুর্নীতিবাজদের ছাড় নয়:খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক

১৪

সিরাজুল ইসলাম সভাপতি ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১৫

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

১৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য হলেন প্রকৌশলী আলমগীর হোসেন

১৭

জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জনগণের সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

১৯

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

২০