admin
২১ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

[ppsp_buttons]

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক:

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিরুদ্ধে আরোপিত তিনটি লাল তারকা (***) চিহ্ন অপসরণ এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষা সচিব আব্দুল খালেক সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে যানান।

মঙ্গলবার ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা এবং উপ-উপাচার্য অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ এবং দ্বিতীয় সমাবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ ভাবে ইইউবি’র নামের পাশে সম্প্রতি যুক্ত হওয়া তিনটি লাল তারকা (***) চিহ্ন প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন উপাচার্য। এটি অপসারণে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে তিনি শিক্ষা সচিবকে জানান, এ ধরনের চিহ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করছে এবং এর দ্রুত সমাধান প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন দ্রুত সম্পন্ন করার অনুরোধও জানান তিনি।

এ সময় শিক্ষা সচিব আব্দুল খালেক শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে জানান, ইইউবি’র বিরুদ্ধে আরোপিত (***) চিহ্ন অপসারণ এবং দ্বিতীয় সমাবর্তনের অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

বৈঠকে ইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী সচিব কে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরির কারিগর আমাদের দায়িত্ব তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। আমরা আশা করছি সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্ষম হব।

বৈঠক শেষে ইইউবি’র পক্ষ থেকে শিক্ষা সচিবের কাছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং চলমান একাডেমিক অগ্রগতি তুলে ধরতে নিয়মিত প্রকাশিত “নিউজ বুলেটিন” ম্যাগাজিন উপস্থাপন করা হয়।

ম্যাগাজিনটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্য, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সুসংগঠিতভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশনাটি পর্যালোচনা করে শিক্ষা সচিব ইইউবি’র ধারাবাহিক কার্যক্রম ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ই নয়, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন! প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

লিবার্টি ক্লাবের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর জন্য গরু রাখার সুব্যবস্থার আয়োজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।

১০

মুগদা-মানিকনগরে ‘মাদক সিন্ডিকেট’ অভিযোগে উত্তেজনা: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে থানায় জিডি

১১

লালবাগে বিএনপি নেতা মিন্টু উপরে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলায় আহত।

১২

রামিসা হত্যার বিচারের দাবিতে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন

১৩

দুর্নীতিবাজদের ছাড় নয়:খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক

১৪

সিরাজুল ইসলাম সভাপতি ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১৫

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

১৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য হলেন প্রকৌশলী আলমগীর হোসেন

১৭

জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জনগণের সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

১৯

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

২০