admin
৩ অক্টোবর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

 

মোহাম্মদ নাসির উদ্দিন

সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। আপাতত সেখানে অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে। কাজ শেষ হলেই বাসগুলো সেখানে সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, চুনকুটিয়ায় ডিপো তৈরির জন্য সরকার ১০ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছে। এ ছাড়া রাজউকের মাধ্যমে সেখানে আরও প্রায় ৭৫ একর জমি পাওয়ার পরিকল্পনা রয়েছে। এসব জমিতে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সেখানে একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাসসহ বিভিন্ন পরিবহন পর্যায়ক্রমে সেখানে স্থানান্তর করা হবে। বাদামতলী আড়তের ট্রাকসহ অন্যান্য ট্রাকও সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তরের সময়সীমা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। আশা করছি, সর্বোচ্চ তিন মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে স্থানান্তর করা হবে।’

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, সবকিছু শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে পরিচালিত হোক, সেটিই তাঁরা চান। কেউ অনিয়মের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর অসহনীয় যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় নগরবাসী অতিষ্ঠ। এ পরিস্থিতির পরিবর্তন চান সবাই।

তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালে যে পরিবর্তন আনা হচ্ছে, পর্যায়ক্রমে তা ফুলবাড়িয়া, গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনালেও করা হবে।

ঢাকার সড়কে যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং সড়ক আটকে বাস দাঁড় করিয়ে রাখার সমালোচনা করে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘এই ব্যবস্থা কেউ চায় না, আমরাও চলতে দেব না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

১

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

২

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

৩

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

৪

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

৫

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৬

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

৭

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

৮

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার:প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

৯

গাজীপুরে ৪ বছরের শিশুকে নিয়ে অপহরণের চেষ্টা,উদ্ধার করল আনসার

১০

মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন

১১

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

১২

যাত্রাবাড়ী থানার ৫ মামলায় এজাহারভুক্ত কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন, গ্রেফতার না হওয়ায় প্রশ্ন

১৩

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

১৪

​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্দ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” উদ্বোধন!!

১৫

সাড়ে চার হাজারের বেশি সদস্য নিয়ে সাইবার পুলিশ ইউনিট

১৬

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৭

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

১৮

দলীয় নেতাকর্