admin
৫ অক্টোবর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

কাজী সামাদ

৪ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের জন্য ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, লালবাগ শাখায় বিশেষ কর্পোরেট ছাড়ে সেবা গ্রহণের সুবিধা।

​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ এবং ইবনে সিনা লালবাগ শাখার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংগঠনের অফিশিয়াল আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এখন থেকে সদস্য ও তাদের যোগ্য নির্ভরশীল ব্যক্তিবর্গ ইবনে সিনা ট্রাস্টের লালবাগ শাখার ২১৬ নম্বর কক্ষের কর্পোরেট কাউন্টার থেকে এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এ সময় ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী, সভাপতি হাজী মোঃ রাশেদ হাসান, প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি মোঃ সোহেল রানা ও মোঃ বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক হাজী মোঃ সিফাত হুসাইন এবং সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সুলতান আহমাদ।

আরো উপস্থিত ছিলেন ​ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার (লালবাগ শাখা) এর কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড জোনাল ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এবং সিনিয়র অফিসার মোঃ জাকির হোসেন।

​অনুষ্ঠানে ইবনে সিনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের আগামীদিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, সবসময় ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

​ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম পরিবারের পাশে থেকে এই জনকল্যাণমূলক কর্পোরেট সুবিধা নিশ্চিত করায় ইবনে সিনা ট্রাস্ট-এর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

​এই উদ্যোগের ফলে সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গ এখন আরও সহজে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

১

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

২

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

৩

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

৪

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

৫

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৬

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

৭

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

৮

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার:প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

৯

গাজীপুরে ৪ বছরের শিশুকে নিয়ে অপহরণের চেষ্টা,উদ্ধার করল আনসার

১০

মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন

১১

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

১২

যাত্রাবাড়ী থানার ৫ মামলায় এজাহারভুক্ত কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন, গ্রেফতার না হওয়ায় প্রশ্ন

১৩

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

১৪

​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্দ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” উদ্বোধন!!

১৫

সাড়ে চার হাজারের বেশি সদস্য নিয়ে সাইবার পুলিশ ইউনিট

১৬

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৭

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

১৮

দলীয় নেতাকর্মীদের নাম ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

১৯