admin
৪ অক্টোবর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

 

কাজী সামাদ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন আজ ০৪ অক্টোবর ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম এবং সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান তাঁর সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক সজীব বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা চালু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আরও কার্যকর ও আধুনিক চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে আলোচনা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণ করার উপর তাঁরা গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মান ও সক্ষমতা বৃদ্ধি এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সহায়তা প্রদানের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

১

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

২

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

৩

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

৪

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

৫

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৬

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

৭

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

৮

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার:প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

৯

গাজীপুরে ৪ বছরের শিশুকে নিয়ে অপহরণের চেষ্টা,উদ্ধার করল আনসার

১০

মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন

১১

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

১২

যাত্রাবাড়ী থানার ৫ মামলায় এজাহারভুক্ত কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন, গ্রেফতার না হওয়ায় প্রশ্ন

১৩

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

১৪

​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্দ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” উদ্বোধন!!

১৫

সাড়ে চার হাজারের বেশি সদস্য নিয়ে সাইবার পুলিশ ইউনিট

১৬

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৭

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

১৮

দলীয় নেতাকর্মীদের নাম ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

১৯

টুংগীপাড়া পৌরসভার বাড়ছে সেবার মান, সন্তোষ প্রকাশ করেছে সাধারণ সেবা গ্রহিতারা

২০