admin
১০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার,আটক ১

মো শাকিল টিটু

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শয্যা থেকে চুরি হওয়া ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছে দায়িত্বরত আনসার সদস্য। এ ঘটনায় মোঃ মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, অদ্য দুপুর ২:০০ টার দিকে হাসপাতালের ৮ম তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি রোগী মোঃ মোশাররফ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি তাঁর শয্যা থেকে চুরি হয়। পরে তিনি ৩য় তলায় দায়িত্ব পালনরত পিসি মোঃ গোলাম মোস্তফা-এর কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পিসি গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানের ফুটেজ যাচাই করে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে হাসপাতালের মর্গ এলাকায় মোঃ মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভুক্তভোগী মোঃ মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক ব্যক্তিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগীর বাড়ি গাজীপুরের কাশিমপুর থানাধীন কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামে।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আনসার সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীলতায় চুরি হওয়া সম্পদ উদ্ধার হওয়ায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক বার্তা! আমরা টাকার বিনিময়ে আসলে কী খাচ্ছি?

১

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

২

স্বপ্নশীলন স্কুলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

৩

গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার,আটক ১

৪

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী।

৫

সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের

৬

শৃঙ্খলা,দেশপ্রেম ও তারুণ্যের বিকাশে আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ

৭

বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

৮

‎নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

৯

তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে

১০

টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি, এবার লালবাগের দায়িত্বে মোস্তাক সরকার

১১

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না:ডিসি ফরিদা

১২

অভিনব কায়দায় ময়না তদন্ত ছাড়াই দাফন *তিন মাস পর ডাঃ শামীমা লাশ বনানী কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে আজ*

১৩

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র অফিসারদের প্রশিক্ষণে মহাপরিচালকের বিশেষ ক্লাস

১৪

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবা বেচাকেনার অভিনব চেষ্টা নসাৎ আটক ১

১৫

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

১৬

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

১৭

ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

১৮

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে শুরু হয়েছে উপজেলা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ

১৯

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

২০