admin
৭ অক্টোবর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবা বেচাকেনার অভিনব চেষ্টা নসাৎ আটক ১

মো নাসির উদ্দীন

গাজীপুরের শ্রীপুরে আনসার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কারখানার ভেতরে ইয়াবা পাচারের একটি অভিনব চেষ্টা ব্যর্থ হয়েছে। ৫ অক্টোবর, সোমবার সন্ধ্যায় উপজেলার ‘নিউ হোপ ফিড লিমিটেড’ কারখানায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক ট্রাক হেলপারকে ৪ পিস ইয়াবাসহ আটক করেন সংস্থায় নিয়োজিত আনসার সদস্যরা।

গতকাল ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারখানার প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মো. কবির হোসেন। হঠাৎ বাইরের রাস্তা থেকে এক অজ্ঞাত ব্যক্তি একটি প্যাকেট মোড়ানো বস্তু কারখানার ভেতরে ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়। সেখানে অবস্থানরত একটি মালবাহী ট্রাকের হেলপার আশরাফুল (২৫) তাৎক্ষণিকভাবে প্যাকেটটি কুড়িয়ে নিজের কাছে লুকিয়ে ফেলেন।

বিষয়টি ডিউটি পোস্টে থাকা আনসার কবির হোসেন ও পিসি মো. রমজান আলীর নজরে এলে তারা সন্দেহজনক আচরণের কারণে দ্রুত হেলপার আশরাফুলের কাছে যান এবং দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে অভিনব উপায়ে আনা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই আটক আশরাফুলকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কারখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কারখানার অভ্যন্তরে মাদক ঢোকানোর এই অপচেষ্টা নসাৎ করায় এবং দায়িত্ব পালনে এমন তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেওয়ায় আনসার সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র অফিসারদের প্রশিক্ষণে মহাপরিচালকের বিশেষ ক্লাস

১

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবা বেচাকেনার অভিনব চেষ্টা নসাৎ আটক ১

২

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

৩

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

৪

ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে শুরু হয়েছে উপজেলা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ

৬

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

৭

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

৮

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

৯

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

১০

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

১১

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১২

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

১৩

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

১৪

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার:প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

১৫

গাজীপুরে ৪ বছরের শিশুকে নিয়ে অপহরণের চেষ্টা,উদ্ধার করল আনসার

১৬

মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন

১৭

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

১৮

যাত্রাবাড়ী থানার ৫ মামলায় এজাহারভুক্ত কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন, গ্রেফতার না হওয়ায় প্রশ্ন

১৯

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

২০