admin
১২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আনসার সদস্যের ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

মো নাসির উদ্দীন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশরের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত ১০ অক্টোবর ২০২৬ খ্রি. (শনিবার) বাইশারী বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের তথ্যভিত্তিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঘটনাসূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের বিষয়টি স্থানীয় আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশরের নজরে আসে। তিনি দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানকারী দল মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক সেটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মোটরসাইকেলটি ডিসকাভার ১২৫ সিসি মডেলের। উদ্ধার করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য প্রায় ৬ লাখ টাকা।

মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক উদ্ধারের এ ঘটনা স্থানীয় পর্যায়ে সচেতনতা, তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকসহ যেকোন অপরাধ নির্মূলের মাধ্যমে প্রতিনিয়ত দেশের সামগ্রিক জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পরিপালনের প্রকৃষ্ট উদাহরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাপরিচালকের নির্দেশনায় ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

১

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

২

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন

৩

স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার

৪

আনসার সদস্যের ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রতিমন্ত্রীর

৬

মিঠাপুকুরে ১০ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, মারধর ও হুমকির শিকার হওয়ার দাবি নারীর

৭

সতর্ক বার্তা! আমরা টাকার বিনিময়ে আসলে কী খাচ্ছি?

৮

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

৯

স্বপ্নশীলন স্কুলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

১০

গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার,আটক ১

১১

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী।

১২

সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের

১৩

শৃঙ্খলা,দেশপ্রেম ও তারুণ্যের বিকাশে আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ

১৪

বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

১৫

‎নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

১৬

তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে

১৭

টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি, এবার লালবাগের দায়িত্বে মোস্তাক সরকার

১৮

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না:ডিসি ফরিদা

১৯

অভিনব কায়দায় ময়না তদন্ত ছাড়াই দাফন *তিন মাস পর ডাঃ শামীমা লাশ বনানী কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে আজ*

২০