admin
১০ জুন ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

[ppsp_buttons]

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

আজ ১০ জুন সকাল ১১ টা ঢাকা রিপোটার্স ইউনিটি শফিকুল কবির মিলানাতনে প্রেস ব্রিফিং সোহানী শিফা বলেন আমি গত ৯ মে থেকে ঢাকা বাঁচাও, হকার হটাও শিরোনামে রাস্তায় অবস্থান কর্মসূচি করছিলাম। কারণ আমাদের নগরজীবনে আমাদের অনেক সমস্যা রয়েছে। আমরা রাস্তা দিয়ে হকারের কারণে চলতে পারিনা বিশেষ করে গাউছিয়া মার্কেটের বাহিরে যে একটা ফুটপাত আছে, তা হয়তো মানুষ দেখতেই পার না। কারণ সেখানে দোকান বানিয়ে দখল করে রাখা আছে। সেসব জায়গায় নারীদের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে এবং ইভটিজিং করে এসব হকাররা। ঢাকার অন্যান্য মার্কেট এলাকারও একই অবস্থা। যা আমাদেরে নগর জীবনে অসুবিধা তৈরি করছে। এখন মার্কেট পেরিয়ে সব জায়গায় হকার ছড়িয়ে পরেছে।

 

যখন শুনলাম সিটি করপোরেশন সব হকার তুলে দিচ্ছে তখনই বিষয়টি আমাকে অনেক স্বস্তি দিয়েছিলো। পরে দেখলাম কেটে কেটে রাস্তায় সাদা দাগ বানিয়ে দোকান বরাদ্ধ দেয়া হচ্ছে, তখন তা আমি মেনে নিতে পারিনি। তাই ৯ মে একটি প্ল্যাকার্ড হাতে আমি শাহবাগে জাতীয় জাদুঘরের বাহিরে অবস্থান কর্মসূচী করি। তৃতীয় দিনে এই কর্মসূচিতে রাজধানীবাসির অনেকে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ আমার সঙ্গে যোগ দেন।

 

তারপর গত মাসের ১৩ মে আমি সহ আরো বেশকয়েকজন মিলে, আমরা ঢাকা দক্ষিণ সিটির জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে দেশ জুড়ে শ্রমিকের অভাবের বিষয়টি প্রশাসক মোঃ আব্দুস সালামের কাছে তুলে ধরি। আমি তাঁকে বুঝাতে চেষ্টা করি কৃষিকাজ কঠিন তাই সেটা বাদ দিয়ে লোকজন ঢাকার ঢুকছে এবং হকারি করে আমাদের রাস্তা দখল করছে। এভাবে চলতে থাকলে আমাদের শস্যের কারা উৎপাদন করবে!

 

অন্যদিকে, ঢাকায় এখন মানুষ থাকার জায়গা নেই।

 

প্রতিদিন অটোরিকশায় অসংখ্য মানুষ আহত হচ্ছে। এটি একটি ত্রুটিপূর্ণ যান। সরকার লাইসেন্সের মাধ্যমে এই যানের বৈধতা দিতে চায়। সেই প্রসঙ্গে তুলে ধরে আমি দক্ষিণ সিটির প্রশাসককে জিজ্ঞেস করেছিলাম, এটা কি বৈধতা দেয়া যৌক্তিক?

 

উনি এসবের উত্তর ঘুড়িয়ে পেঁচিয়ে দিয়েছিলেন। যা আমাকে সন্তুষ্ট করতে পারেনি, আমি তাকে বলেছিলাম এভাবে সবাই ঢাকায় আসলে আমরা কোথায়-থাকবো? গ্রামে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তাছাড়া ঢাকায় এভাবে ঢুকতে থাকা নিয়ন্ত্রন করা না গেলে সামনের দিনে পুরো দেশের অর্থনীতি উপর চাপ পড়বে। উনার উত্তর এমন ছিলো, তিনি সবই জানেন কিন্তু তাঁর কিছু করার নাই।

 

তারপর আমি সিদ্ধান্ত নেই আমি গণস্বাক্ষর নিবো। রারপর থেকে পথে পথে ঘুরে আমি তিন হাজার অধিক গণস্বাক্ষর সংগ্রহ করেছি। যখন এই বিষয়টি ফেসবুকে জানাই তখন থেকেই আমাকে রাস্তার দাঁড়াল কিছু লোক স্বাক্ষর নিতে বাধা দেয়। তারা বলে আমার নাকি রাস্তায় গণস্বাক্ষর অনুমতি লাগবে।

 

তাই এসব বিষয় নিয়ে আমি ৭ জুন ঢাকার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার উদ্দেশ্য যাওয়ার পথে দুর্বৃত্তরা আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমি ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেই।

 

আজকে আপনাদের মাধ্যমে আমি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবো, আমার বিচার লাগবেনা।

 

শুধু ঢাকা থেকে ফুটপাত ও রাস্তা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দিন। অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো না গেলে পুরো দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যেতে পারে।

 

কারণ গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে যাচ্ছে।

 

আসন্য বাজেটে কিছু সমাধান রাখা যেতে পারে বলে মনে করেন সোহানি শিফা।

 

১. অটোরিকশা রকশা চালকদের ঢাকার বাইরে ব্যবস্থা করে দেয়া। হকারদের জন্য নিজ জেলায় হকার্স মার্কেট করে দেয়া। তাদের ক্ষুদ্রঋণ দেয়া যেতে পারে জেলা-উপজেলা ভিত্তিতে।

 

২. চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তা নিয়ে নিজ অঞ্চলে শ্রমের সঠিক বণ্টন।

 

৩. কে কোন কাজে ঢাকা আসছে তার উপর ছাড়পত্র। চেয়ারম্যান সার্টিফিকেট। এতে করে অপরাধীর সংখ্যা কমবে।

 

৪. শহরে রাস্তা বানিয়ে যানজট নিরসন সম্ভব নয়। তবে সেই বাজেট ব্যবহার করে কৃষকের রবি শষ্য কিনে নিলে কৃষক লাভবান হবে এবং দেশ কৃষি এবং অর্থনীতিতে সমৃদ্ধ হবে।

 

৫. মাদরাসার এবং স্কুলের শিক্ষার্থীদের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শর্ট কোর্স করানো যেতে পারে।

 

এতে বেকারের চাপ কমানো সম্ভব। সাথে তাদের শেখাতে হবে, কোন পেশা ছোট নয়। তাই নতুনভাবে ধীরে ধীরে বাজেটে এবং শিক্ষা ব্যবস্থায় এরকম কিছু পরিবর্তন নিয়ে ভাবা যেতে পারে এবং বরাদ্ধ রাখা যেতে পারে। হয়ত এভাবে সমস্যা কমিয়ে আনা সম্ভব।

লালবাগ থানা প্রতিনিধি
তুহিন ইয়াকুব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার থানার বিএনপির আহবায়ক কে ফুলের শুভেচ্ছা জানান সাইবার ইউজার দল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

‎গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে।

বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

১০

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

১১

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১২

সোহানী সিফার উপর হামলা

১৩

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

১৪

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

১৫

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১৬

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১৭

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১৮

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৯

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

২০