admin
৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি, এবার লালবাগের দায়িত্বে মোস্তাক সরকার

 

কাজী সামাদঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. মোস্তাক সরকারকে। ২১ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। এর আগে তিনি ডিএমপির মিরপুর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোস্তাক সরকার ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। মিরপুর বিভাগে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর নেতৃত্ব ও তদারকি প্রশংসিত হয়। দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে গত ছয় মাসে ডিএমপির আটটি অপরাধ বিভাগের মধ্যে টানা শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হন তিনি।
নতুন দায়িত্বে লালবাগ বিভাগের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মোস্তাক সরকার। মাদক ও কিশোর গ্যাং দমনে বিভাগের থানাগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজধানীর পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত লালবাগ বিভাগে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন ডিসির নেতৃত্বে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

১

‎নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

২

তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে

৩

টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি, এবার লালবাগের দায়িত্বে মোস্তাক সরকার

৪

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না:ডিসি ফরিদা

৫

অভিনব কায়দায় ময়না তদন্ত ছাড়াই দাফন *তিন মাস পর ডাঃ শামীমা লাশ বনানী কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে আজ*

৬

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র অফিসারদের প্রশিক্ষণে মহাপরিচালকের বিশেষ ক্লাস

৭

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবা বেচাকেনার অভিনব চেষ্টা নসাৎ আটক ১

৮

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

৯

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

১০

ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে শুরু হয়েছে উপজেলা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ

১২

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

১৩

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

১৪

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

১৫

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

১৬

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

১৭

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

১৯

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

২০