admin
১২ অক্টোবর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহাপরিচালকের নির্দেশনায় ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

 

মামুন শাহরিয়ার
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের মিরপুর থানাধীন ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের রান্না ও সুপেয় পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফেরার পাশাপাশি দায়িত্ব পালনে কর্মস্পৃহা বৃদ্ধির পরিবেশ তৈরি হয়েছে।

গত ১১ অক্টোবর আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ঢাকা মহানগর আনসারের পরিচালক ও পশ্চিম জোনের জোন কমান্ডার ডেসকো আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আবাসন, রান্নাঘর, স্বাস্থ্যসম্মত পানিসহ বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সদস্যদের বাস্তব সমস্যা সরাসরি অবহিত হয়ে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার পরিপ্রেক্ষিতে গার্ডের সদস্যদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ৩৫ কেজি ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস সিলিন্ডারসহ একটি নতুন গ্যাসের চুলা এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ৬০ লিটার ধারণক্ষমতার একটি নতুন ইলেকট্রিক পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ফলে সদস্যদের রান্না ও নিরাপদ পানির সংকট নিরসনে কার্যকর অগ্রগতি হয়েছে। পাশাপাশি সদস্যদের আবাসন সমস্যা সমাধানে গার্ডটিকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করা ডেসকো আনসার গার্ডে বর্তমানে ২ জন প্লাটুন কমান্ডার, ১ জন সহকারী প্লাটুন কমান্ডার ও ৫৫ জন আনসার সদস্যসহ মোট ৫৮ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ডেসকো প্রাইভেট কোম্পানি লিমিটেডের আটটি পয়েন্ট ও সাব-অফিসে নিরাপত্তা নিশ্চিত করছেন। দায়িত্বের পরিধি ও সদস্যসংখ্যা বিবেচনায় তাঁদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগ নিরাপত্তার দায়িত্ব পালনে আরও অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ায় ডেসকো আনসার গার্ডের সদস্যরা মহাপরিচালক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, সদস্যদের কল্যাণ ও বাস্তব সমস্যার প্রতি ঊর্ধ্বতন নেতৃত্বের আন্তরিক মনোযোগ কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনে এবং দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী, বিচক্ষণ ও সদস্যবান্ধব নেতৃত্বে বিভিন্ন আনসার গার্ডের আবাসন, স্বাস্থ্যসম্মত পানি ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নে এ ধরনের উদ্যোগ বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সদস্যকল্যাণকে গুরুত্ব দিয়ে কর্মপরিবেশের উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার এ প্রচেষ্টা জননিরাপত্তা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন ও ইতিবাচক রূপান্তরকে ত্বরান্বিত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাপরিচালকের নির্দেশনায় ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

১

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

২

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন

৩

স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার

৪

আনসার সদস্যের ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রতিমন্ত্রীর

৬

মিঠাপুকুরে ১০ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, মারধর ও হুমকির শিকার হওয়ার দাবি নারীর

৭

সতর্ক বার্তা! আমরা টাকার বিনিময়ে আসলে কী খাচ্ছি?

৮

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

৯

স্বপ্নশীলন স্কুলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

১০

গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার,আটক ১

১১

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী।

১২

সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের

১৩

শৃঙ্খলা,দেশপ্রেম ও তারুণ্যের বিকাশে আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ

১৪

বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

১৫

‎নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

১৬

তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে

১৭

টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি, এবার লালবাগের দায়িত্বে মোস্তাক সরকার

১৮