বার্তা বিভাগ
২৫ এপ্রিল ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধিসহ নির্বাচনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা চাই নির্বাচন উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পূন্ন হোক।

প্রথমে সকাল ১০টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তার কিছুক্ষন পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীসহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন।

প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা, মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত পার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের পার্থী ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্থী মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পার্থী মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক। একমাত্র স্বতন্ত্র প্রার্থীকে তার পছন্দের প্রতীক টেবিল ঘড়ি দেয়া হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।একই প্রতীকে একাধিক প্রার্থীর দাবী থাকলে সেখানে লটারির মাধ্যমে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রিটার্নিং অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ‘৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।’গত ৩১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ এপ্রিল শেষ হয় মনোনয়নপত্র দাখিলের সময়। তা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ এপ্রিল। ভোট গ্রহণ আগামী ১৫ মে। গাজীপুর সিটির আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ থাকবে ২ হাজার ৭৬১টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০