admin
১৮ নভেম্বর ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মদিনার কাছে বাস–ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় উমরাহযাত্রীর মৃত্যু

[ppsp_buttons]
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সৌদি আরবের মদিনার নিকটবর্তী এলাকায় উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের পর বাসে আগুন ধরে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অনেক যাত্রী নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পুলিশ সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করে।

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। তিনি বলেন, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দা কনসুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় জরুরি ভিত্তিতে কাজ করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দুর্ঘটনার পর জেদ্দায় ভারতীয় কনসুলেটে জরুরি যোগাযোগের জন্য ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার (১৬ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে মুফরিহাত নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উমরাহর আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা মক্কা থেকে মদিনার পথে ফিরছিলেন। দুর্ঘটনার সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার থানার বিএনপির আহবায়ক কে ফুলের শুভেচ্ছা জানান সাইবার ইউজার দল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

‎গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে।

বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

১০

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

১১

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১২

সোহানী সিফার উপর হামলা

১৩

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

১৪

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

১৫

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১৬

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১৭

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১৮

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৯

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

২০