admin
১৯ নভেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

[ppsp_buttons]

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনশেডের অন্তত ১০০টি ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রুমেল পাঠান মালিকানাধীন ওই কলোনিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল ৫টার দিকে কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কলোনিজুড়ে। প্রথমে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় ব্যর্থ হন। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিলে চার ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর ভাড়াটিয়ারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ ঘর থেকে টাকা-পয়সা, আসবাবপত্র, চাল-ডালসহ ব্যক্তিগত কোনো মালামাল বের করতে পারেননি। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন,
“আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করেছে। হতাহতের কোনো ঘটনা নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার থানার বিএনপির আহবায়ক কে ফুলের শুভেচ্ছা জানান সাইবার ইউজার দল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

‎গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে।

বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

১০

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

১১

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১২

সোহানী সিফার উপর হামলা

১৩

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

১৪

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

১৫

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১৬

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১৭

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১৮

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৯

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

২০