বার্তা বিভাগ
২১ নভেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রলয়ংকারী ভূমিকম্প: কারণ ও প্রতিকার

|| জুবায়ের বিন আব্দুল কুদ্দুস ||

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার হসেন জানান, ভূমিকম্পে অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে।

ভূমিকম্প কেন হয়? তার কারণ উদ্ঘাটন করতে গেলে আমরা দু’ধরনের আলোচনা দেখতে পাই।
১. বৈজ্ঞানিক তথ্য।
২. কুরআনি তথ্য।

বৈজ্ঞানিক তথ্যে বাহ্যিক কারণসমূহ জানা যায় এবং কুরআনী তথ্যে অভ্যন্তরীণ কারণ সমূহ জানা যায়। এদুয়ের মধ্যে ভূমিকম্পের ব্যাপারে তেমন কোন বৈপরীত্য নেই।

বিজ্ঞানের দৃষ্টিতে ভূমিকম্প:
বিজ্ঞানের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ সমূহের একটি হচ্ছে- ভূপৃষ্ঠের এই মাটি অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত। যখন কোন প্লেটের নিচ থেকে পানি সরে যায় তখন উক্ত প্লেটটি নিচের দিকে দেবে যায়। ফলে পরস্পরে সংঘর্ষের মাধ্যমে কম্পন সৃষ্টি হয়। তাকেই ভূমিকম্প বলা হয়। এটি একটি বাহ্যিক কারণ যা বিজ্ঞান বর্ণনা করে।

কোরআন হাদিসের দৃষ্টিতে ভূমিকম্প:
ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এসবই আল্লাহর গজব। সমাজে আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা, যিনা-ব্যভিচার , চুরি-ডাকাতি, মাদকাসক্তিসহ গর্হিত কর্মকাণ্ড যখন অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন এই জাতীয় গজব আসে।

অতীতে লূত, আদ, ছামূদ সহ আরো অনেক সম্প্রদায়কে এসব নাফরমানির কারণে এ জাতীয় বিভিন্ন আজাব গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা এরশাদ করেন- আমি জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে তাদেরকে অবশ্যই ছোট শাস্তি দিব যাতে তারা (অবাধ্যতা থেকে) ফিরে আসে। (সূরা সাজদা, আয়াত-২১)
অন্যত্র এরশাদ করেন- মানুষের কৃতকর্মের কারণে জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। যাতে ওরা (সৎপথে) ফিরে আসে। (সূরা রুম, আয়াত-৪১)

হাদিস শরীফে প্রকাশ্যে পাপাচারকেই আল্লাহর আজাব-গজবের মূল কারণ সাব্যস্ত করা হয়েছে। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন—কোন জাতির মধ্যে প্রকাশ্যে পাপাচার হতে থাকে এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতা থাকা সত্ত্বেও পাপাচারীদের বাধা দেয় না, তখন আল্লাহ তায়ালা তাদের উপর ব্যাপকভাবে শাস্তি পাঠান। (আবু দাউদ, হাদিস -৪৩৩৮)

কোরআন-হাদিসের আলোকে পরিষ্কার হয়ে যায়, ভূমিকম্প সহ এ জাতীয় দুর্যোগের মূল কারণ হচ্ছে- আল্লাহর অবাধ্যতা এবং পাপাচার। তাই আসুন! আল্লাহর অবাধ্যতা এবং পাপাচার পরিহার করি এবং আজাব গজব থেকে বেঁচে থাকি।

প্রকৃতপক্ষে এসব দুর্যোগ ও দুর্ঘটনা থেকে বাঁচার জন্য মানব মেধা প্রসূত চিন্তাভাবনা ও নির্দেশনা কোনই কাজে আসবে না। তাই আমাদের উচিত কোরআন সুন্নাহে বর্ণিত নির্দেশনার উপর আমল করা। তবেই মহান আল্লাহ আমাদেরকে এসব দুর্যোগ ও দুর্ঘটনা থেকে রক্ষা করবেন, ইনশাআল্লাহ।

দুর্যোগ ও দুর্ঘটনা থেকে বাঁচার আমল

  • বেশি বেশি ইস্তেগফার করা। (সূরা আনফাল, আয়াত -৩৩)
  • সকল প্রকার পাপাচার থেকে খাঁটি দিলে তওবা করা। (সুরা হুদ, আয়াত -৩)
  • আমলে সালেহ তথা নেক আমল করা। (সূরা নাহাল, আয়াত নং ৯৭)
  • সৎকারে আদেশ দান ও অসৎ কাজে বাধা দেওয়া।(সুনানে তিরমিজি, হাদিস নং ২১৬৯)
  •  বেশি বেশি দান সদকা করা। (সুনানে তিরমিজি, হাদিস নং ৬৬৪)
  • মসজিদ আবাদের মেহনত করা। (শুআবুল ঈমান, হাদিস নং ২৯৪৬)
  • আল্লাহর জন্য পরস্পরে মহব্বত রাখা।(শুআবুল ঈমান, হাদিস নং ২৯৪৬)
  • শেষ রাত্রে ক্ষমাপ্রার্থনা করা। (শুআবুল ঈমান, হাদিস নং ২৯৪৬)
  • প্রতিবেশীকে এলেম আমল শিখানো। (মাজমাউয যাওয়ায়েদ, হাদিস নং ৭৪৭)
  • বেশি বেশি দরুদ শরীফ পড়া।( সুনানে নাসাঈ, হাদিস নং ১২৯৮ )

পরিশেষে: ভূমিকম্প কিংবা কোন ধরনের দুর্যোগ ও দুর্ঘটনার কথা শুনে ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের আমলগুলো করতে চেষ্টা করি।
লক্ষ্য করুন! পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা কত মায়া এবং ভালোবাসার আহ্ববানে ইরশাদ করেন- তোমরা যদি শোকর আদায় করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে আল্লাহ তায়ালা তোমাদেরকে আজাব দিয়ে কি করবেন?  আল্লাহ হচ্ছেন মূল্যদানকারী সর্বজ্ঞ। (সূরা নিসা, আয়াত -১৪৭)

একটি হাদীসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- আল্লাহ তায়ালা বলেন-আমার বান্দারা যদি আমার আনুগত্য করত, তাহলে আমি রাতে বৃষ্টি বর্ষণ করতাম আর দিনে সূর্যের আলো দিতাম। আমি তাদেরকে (আজাব-গজব তো দূরের কথা) বজ্রের আওয়াজ ও শুনাতাম না।(মুসনাদে আহমদ, হাদিস -৮৬৯৩)

তাই আসুন! সকল ধরনের পাপাচার পরিহার করি। তাহলে আল্লাহ তায়ালা সকল ধরনের আজাব গজব থেকে মুক্তি দান করবেন এবং সুখ শান্তি ও নিরাপত্তার দান করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করেন, আমীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০