admin
৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ছে, বাড়ছে বৈষম্য

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে—এমন হিসাবের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের হিসাব বাড়তে থাকায় বিষয়টি আলোচনায় এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে—এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব সংখ্যা এক লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ব্যাপক চাপে পড়েছে। সংসারের ব্যয় সামাল দিতে অনেকেই আগের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাংকিং খাতে ছোট অঙ্কের আমানত কমছে। বিপরীতে সমাজের একটি শ্রেণির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই নতুন হিসাবের বড় অংশ কেন্দ্রীভূত হচ্ছে।

তাদের মতে, অর্থনৈতিক চাপ যতই বাড়ুক, সম্পদশালী জনগোষ্ঠীর আয়-সম্পদ বৃদ্ধির ধারায় তেমন বাধা সৃষ্টি হয়নি। ব্যাংকে বড় অঙ্কের সঞ্চয় হিসাব বৃদ্ধিই এর প্রমাণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


কোটিপতি হিসাব মানেই ব্যক্তি কোটিপতি নয়

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ অনেক প্রতিষ্ঠানও কোটি টাকার বেশি অর্থ জমা রাখে। ব্যক্তি ও প্রতিষ্ঠান ইচ্ছা করলে একাধিক ব্যাংক হিসাব খুলতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থারও বহু কোটি টাকার হিসাব রয়েছে।


তিন মাসে বেড়েছে ৫৫ লাখের বেশি নতুন হিসাব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে,
২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি।
চলতি বছরের জুন শেষে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি।
অর্থাৎ তিন মাসে হিসাব বেড়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।


৭৩৪টি নতুন কোটি টাকার হিসাব যুক্ত হয়েছে

২০২৫ সালের জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি।
সেপ্টেম্বর প্রান্তিকে এই সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৭০টি।
অর্থাৎ তিন মাসে ৭৩৪টি নতুন কোটি টাকার হিসাব যোগ হয়েছে।


কোটি টাকার হিসাব কমেছে– ৫৯ হাজার কোটি টাকা উত্তোলন

হিসাবধারীর সংখ্যা বাড়লেও জমা টাকার পরিমাণ কমেছে।

  • জুন শেষে কোটি টাকার হিসাবে মোট জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা

  • সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকা

তিন মাসে জমা কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা


কোটিপতি হিসাবের ইতিহাস

বিবিএস তথ্য অনুযায়ী—

  • ১৯৭২ সালে কোটিপতি হিসাবকারী ছিল মাত্র ৫ জন

  • ১৯৭৫ সালে ৪৭ জন

  • ১৯৮০ সালে ৯৮ জন

  • ১৯৯০ সালে ৯৪৩টি

  • ১৯৯৬ সালে ২,৫৯৪টি

  • ২০০১ সালে ৫,১৬২টি

  • ২০০৬ সালে ৮,৮৮৭টি

  • ২০০৮ সালে ১৯,১৬৩টি

২০২৪ সালের ডিসেম্বরে এই হিসাব সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৮১টি
এখন ২০২৫ সালে তা বেড়ে ১ লাখ ২৮ হাজারে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়

পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১০

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

১২

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

১৩

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

১৬

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

১৭

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

১৮

সমাবেশ মঞ্চে তারেক রহমান, ‎বেলস পার্ক যেন জনসমুদ্র

১৯

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

২০