বার্তা বিভাগ
৬ জানুয়ারী ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা চলছে

গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রুহুল আমিনকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক প্যানেলে জেরা শুরু হয়ে চলছে। ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে জেরার জন্য আজ ৬ জানুয়ারি ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-২ এ তিন দিনের মতো জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় বেরোবির সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি। তিনি এ মামলার তদন্তের সময় জব্দ করা ভিডিওর বিষয়ে আদালতে তথ্য দেন। ট্রাইব্যুনালে ওইদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, সহিদুল ইসলাম সরদার ও শেখ মইনুল করিম। এর আগে ১৮ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শুরু হয়। গত ২৮ ডিসেম্বর দ্বিতীয় দিনের জবানবন্দি গ্রহণ করেন আদালত।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১১

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৩

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৪

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৫

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৮

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৯

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

২০